সব
facebook apsnews24.com
পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি - APSNews24.Com

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক শিক্ষককে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাদের ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম বানীয়ারী এলাকার দীপঙ্কর রায়, খোকন শেখ ও নূরুল ইসলাম শেখ।

এছাড়া আদালত আরও চার আসামিকে খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

২০১৭ সালের উপজেলার পশ্চিম বানীয়ারী এলাকার শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকাণ্ডের ঘটনায় আদালত এই রায় দেয়। সমীরণ বানীয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টায় ঘরে সিঁদ কেটে ঢুকে সমীরণকে কুপিয়ে আহত করা হয়। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। চিৎকার শুনে লোকজন গিয়ে তাদের হাসপাতালে নেওয়ার পথে সমীরণ মারা যায়। পরে তার স্ত্রী নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বাদীপক্ষের আইজনজীবী আইনজীবী খান মো. আলাউদ্দিন বলেন, আদালত ২৩ জনের সাক্ষ্য নিয়ে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ