সব
facebook apsnews24.com
বরিশালের দুটি পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - APSNews24.Com

বরিশালের দুটি পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বরিশালের দুটি পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আাগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

সোমবার সকাল ১০টায় নগরীর নথুল্লাবাদ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথমে গৌরনদী পৌর নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হারিছুর রহমান হারিছ ও বিএনপি’র জহির সাজ্জাদ হান্নান, ৯টি ওয়ার্ডের ২৯জন সাধারন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম।

এদিকে দুপুরে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপি’র জিয়াউদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল-হাদী।

এসময় রিটার্নিং কর্মকর্তারা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সহযোগীতা কামনা করেন। প্রতীক বরাদ্দের পরপরই গণসংযোগ সহ প্রচারণায় নেমে যান প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গৌরনদী পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৯৬টি কক্ষে মোট ভোটার ৩৩ হাজার ৪০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭শ’ ৯৯ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৬শ’ ৯ জন।

অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৭৫টি কক্ষে মোট ভোটার ২৫ হাজার ৮শ’ ৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ’ ৭৩জন এবং ১২ হাজার ৭শ’ ১৫ জন নারী ভোটার।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ