সব
facebook apsnews24.com
উজিরপুরে থানায় ঢুকে পুলিশ ও আসামির উপর হামলা, আটক ৫ - APSNews24.Com

উজিরপুরে থানায় ঢুকে পুলিশ ও আসামির উপর হামলা, আটক ৫

উজিরপুরে থানায় ঢুকে পুলিশ ও আসামির উপর হামলা, আটক ৫

তালহা জাহিদঃ বরিশালের উজিরপুর থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টা, বাধা দিলে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, ১১ জানুয়ারী সোমবার দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) কে ইভটিজিং এর অভিযোগে ইভিটিজিং এর শিকার মেয়ের অভিভাবকরা ওই ছেলের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হামলা চালায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।ওইদিন দুপুর আড়াইটায় ইভটিজিং এর শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার(২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ(২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম(২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার(২৯)সহ ৬/৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিক এর উপর হামলা চালায়। এসময় কর্তব্যরত এসআই সুদেব ও এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় ৫ জন হামলাকারীকে আটক করে।’

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা তবে কেউই আইনের উর্ধ্বে নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

  • 172
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ