সব
facebook apsnews24.com
ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ - APSNews24.Com

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৭ জন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এ মনোনীত হয়েছেন। সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর সারা দেশে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন মোট তিন হাজার ২৪৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১৯ শিক্ষার্থীসহ মোট ৩৭ জন এবারের ফেলোশিপে মনোনীত হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীতরা হলেন- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জান্নাতুল ফেরদৌস, ওয়ালিদ হাসান, জিনিয়া আফরিন, শারমিন আক্তার শাম্মি, মুনতাহা বিনতে মুখলেস, সায়ান আলী, রাকিবুল ইসলাম, রেহেনা আক্তার, বিথি খাতুন, অংকন খান, আব্দুস সবুর, জান্নাতুল ফেরদাউস পারভেজ, মনিরা আক্তার, সানজিদা খাতুন। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তারেক আজিজ, রাকিবুল ইসলাম, মাইনুর রেজা, বিল্লাল হোসেন, তায়েবা তাসনিমা।

ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীতরা হলেন- ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সিনথিয়া খান, সোহানা পারভীন, তাথিয়া ইয়াসমিন, কাজী সুরাইয়া খান, নুসরত জাহান, আবু সাঈদ, শামীম ইসলাম, আফরোজা আক্তার, আদনান বিন আলীম, হারুন অর রশীদ, ইভানা ইসলাম। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন, ইসমাত জাহান, আলী হাসান, সোনিয়া খান, সাব্বির আহমেদ, পরিসংখ্যান বিভাগের মামুনুর রশীদ এবং আইসিটি বিভাগের রুহুল আমিন।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ