সব
facebook apsnews24.com
অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি - APSNews24.Com

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

তালহা জাহিদঃ বরিশাল জেলার আসন্ন ২৮ ডিসেম্বর উজিরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডে (ইচলাদী) আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি’র উঠান বৈঠকে তিনি তার বক্তব্যকালে বলেন, ” সকলের দোয়া ও ভালোবাসায় নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর কোন অন্যায়ের সাথে আপোষ করিনি এবং ভবিষ্যতেও কখনো করবোনা”। তিনি আর বলেন, নৌকা হলো উন্নয়নের মার্কা, তাই উন্নয়নের সার্থে নৌকার বিকল্প নেই।

এসময়ে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে উপস্থিত সকলকে সালাম ও নৌকার সার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান পৌঁছে দেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান হারিস। তিনি তার বক্তব্যে গিয়াস উদ্দিন বেপারি’র পক্ষে অভিবাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র দিকনির্দেশনা পেশ করে নৌকায় ভোট চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বার কাউন্সিলের সহ সভাপতি এ্যাড. সালাউদ্দিন শিপু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ, ২নং ওর্য়াড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন হিমু’সহ সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ নৌকা সমর্থকবৃন্দ।

সেসময়ে উপস্থিত সকল নেত্রীবৃন্দ আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি’র ব্যাক্তিগত, রাজনৈতিক জীবনের গতিশীলতার ও বিগত পাঁচ বছরের আলোকে একজন সফল মেয়র হিসাবে ভূয়সী প্রশংসা করেন এবং নানাবিধ উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ