তালহা জাহিদঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির এর মাতা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, আ’লীগ সভাপতির মাতার অনেক বয়স হয়েছিল। পরশু দিন তিনি ভর্তি হলে করোনা পজেটিভ ধরা পরে।
অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির গণমাধ্যকে বলেন, বার্ধক্যজনিত কারনে তিনি আগে থেকেই অসুস্থ্য ছিলেন। পরে করোনা ধরা পরে। বাদ আসর আমানতগঞ্জ ঈদ গাহ ময়দানে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, মহানগর আওয়ামীলীগ সভাপতির মায়ের মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ।
সেসময় আর উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক , সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস’সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।


