তালহা জাহিদঃ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙ্গালী জাতি পরাধিনতার শিকল ভেঙ্গে বিশ্বের বুকে জায়গা করে নেয় লাল-সবুজের পতাকা। স্বকীয় সত্তায় প্রকাশ হয় প্রকৃতিক সৌন্দর্য্য ও লীলাভুমির ভু-খন্ড বাংলাদেশ নামের রাষ্ট্র। এই দিনটিতে বিজয় উদযাপনে মেতে উঠে পুরো জাতি। জাতির শেষ্ট্র সন্তানদের শ্রদ্ধা জানাতে বরিশালের উজিরপুর উপজেলা চত্তরে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সব শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভীড়।
দিনের প্রথম প্রহর থেকে শেষ অবদি দিয়ে শ্রদ্ধা জানান সর্বজন।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সফল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শীমা রানী শীল, সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, সকল পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলা জাকের পার্টি, জাসদ, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারন সম্পাদক শিপন মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার সকল সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ।
পরে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর নির্বাচনী ক্যাম্পে গিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ করে।
এর আগে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, মডেল থানা প্রশাসন। এসময় জাতীয় শ্রেষ্ট্র সন্তানদের কুচকাওয়াজের মাধ্যমে সম্মান প্রর্দশন করা হয়।


