সব
facebook apsnews24.com
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭ কোটি - APSNews24.Com

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭ কোটি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ১৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ১৫৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার ১৭৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৩৩৯ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৪০ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৩৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৭৭ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৬৯ জনের।

মৃত্যু বিবেচনায় ইতালি রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৮ হাজার ১৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫৩৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

প্রিন্স ফিলিপ হাসপাতালে

প্রিন্স ফিলিপ হাসপাতালে

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

জম্মু ও কাশ্মীর সফরে বাংলাদেশের হাইকমিশনার

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

অবশেষে ইসরায়েলে ফোন করলেন বাইডেন

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকার নামে স্যালাইনের পানি বিক্রি করে কোটি টাকা আয়

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ