সব
facebook apsnews24.com
সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত - APSNews24.Com

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন স্বর্ণের কারিগর নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরজ্ঞন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২৪) ও পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩)। ও একই এলাকার বাসিন্দা উৎপল সেনের ছেলে আহত সুব্রত সেনকে খুলনা মেডিকেল নেওয়া হলে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্স থেকে কাজ শেষে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঋশিল্পী এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সাতক্ষীরাগামি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হয়। আহতকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেলে নেওয়া হলে তারও মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ