সব
facebook apsnews24.com
বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি - APSNews24.Com

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি-
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। বুধবার সকালে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় এ শ্রদ্ধা নিবেদন করে তারা।

এসময় সংগঠনটির সভাপতি সরকার মাসুম, সহ-সভাপতি এ আর রাশেদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব, কার্যনির্বাহী সদস্য মুনজুরুল ইসলাম নাহিদ, আদিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন পরিষদ, ছাত্র-সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্তবাংলা’য় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • 109
    Shares

আপনার মতামত লিখুন :

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ