সব
facebook apsnews24.com
নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - APSNews24.Com

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীপ্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জমি ক্রয়ের ২০ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভোক্তভোগী পরিবার। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে রায়পুরা প্রেসক্লাবে বেনজির মোল্লা নামে এক ভোক্তভোগী এ সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার বাহাদূরপু্র গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আতর মিয়া গত ৩০ আগষ্ট জমি বিক্রির বায়না বাবদ ২০ লাখ টাকা গ্রহন করেন। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি করিয়া দিবে বলে বার বার যোগাযোগ করা হলে আতর গংরা জমি রেজিষ্ট্রি করিয়া দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছিল। অবশেষে সমঝোতার ভিত্তিতে জমির ক্রয় বাবদ টাকা ফেরত দিতে চায় আতর গংরা। আতর গংরা টাকা ফেরত বাবদ এ বিষয়ে গত ১০ ডিসেম্বর ২০২০ ইং তারিখে জনতা ব্যাংক লিমিটেড শ্রীরামপুর শাখায় একটি চেক প্রদান করেন এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে কর্তব্যরত ব্যাংক কর্মকর্তারা বলেন এই একাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা নেই। ফলে চেকটি ডিজঅনার হয়। তারপর এ বিষয়ে আতর মিয়াকে একটি উকিল নোটিস করলে সে জবাবে এ বিষয়ে পাল্টা নোটিশ দেয় সে বিষয়ে জানেননা।

এরই প্রেক্ষিতে ২০ লক্ষ টাকা আত্নসাত করতে পাল্টা রায়পুরা থানায় ভোক্তভোগী বেনজির এর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দাখিল করেন। যা পরিকল্পিত মিথ্যা এবং জমির টাকা আত্মসাত করার পায়তারা সহ নানান ভাবে বেনজির পরিবারকে হয়রানি করছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় সালিশ দরবার হয়েছে। তারপর থানায় আমাদেরকে ডাকা হয় আমরা তিন বার হাজির হইলেও বিবাদী পক্ষ আতর গংরা থানায় হাজির হয়নি। রায়পুরা থানার ওসি ও উপজেলা চেয়ারম্যান এ ব্যাপারে অবগত আছেন। উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠ তদন্ত সাপেক্ষ বিচার দাবীসহ পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ