পটুয়াখালী প্রতিনিধিঃ মহান বিজয়ের ৫০ বছরে পদার্পণ ও মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে একাত্তরের চেতনা পটুয়াখালী জেলা শাখা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মাক্স বিতরনের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে একাত্তরের চেতনা পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ রাকিব মৃধা, সিনিয়র সদস্য মোহাম্মদ কাওসার, রনি সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমে মাক্স বিতরণ করা হয় এবং পরেই ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ব্লাড গ্রুপ নির্ণয় এর মধ্য দিয়ে দুইজন রোগীকে রোগীকে প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন “৭১’র চেতনা” পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সদস্য জগন্নাথ পাল।
তিনি বলেন বিজয়ের মতো আমরা সকলে সকলের পাশে থেকে একজন মা ও তার সন্তানকে ব্লাড প্রদানের মধ্য দিয়ে তাদেরকে নতুন জীবন প্রদানে কাজ করছি। মহান সৃষ্টিকর্তার উসিলায় আমরা অগ্রসর হয়ে কাজ করব।


