সব
facebook apsnews24.com
রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা - APSNews24.Com

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুর প্রেসক্লাব ডেস্কঃ
ঝালকাঠির রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হিন্দু সম্প্রদায় মন্দিরের নামে জমি দখল এর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা অাওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন মৃধা, মো. ফারুক হাওলাদার রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানায়, উপজেলা সদরের জেলখানা সড়কের দক্ষিন পাশের ৪৯৬৮ এবং ৬৪ দাগের ০৭ শতাংশ জমি যাহার ০৪ শতাংশ আমরা ক্রয় সূত্রে মালিক। বাকী ০৩ শতাংশ রাস্তায় অধিগ্রহন করে নিয়েছে। যার সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মন্দির নির্মানের কথা বলে উক্ত জমি দখলের চেষ্টা করছে ঐ জমির প্রকৃত মালিক আমরা ৪০ বছর থেকে ভোগ দখলে আছি। হিন্দু সম্প্রদায় এর মধ্যে কিছু কুট বুদ্ধি সম্পন্ন লোক অন্য সবাইকে ভূল বুঝিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের পায়তারায় মেতে উঠেছে। আমরা আমাদের মালিকানাধীন জমি হিন্দু সম্প্রদায় এর হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি হিন্দু সম্প্রদায় ঐ জমিতে ১৪৪ এর নিষেধাজ্ঞা আনলেও তারাই ঐ নিষেধাজ্ঞা অমান্য করে ১৩ অক্টোবর মঙ্গলবার রাতের আধারে ঘর নির্মাণের কাজ করিতেছিল।

তারা আরো জানায়, সামাজ এবং রাজনৈতিক অঙ্গনে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য হিন্দু ভাইয়েরা পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়ে আসছেন। যাতে আমাদের মনে হচ্ছে তারা সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। যেটা বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা কখনোই হতে দিব না।

পরিশেষে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তাদের অবগত করে আরো জানায়, যাতে তাদের ৪০ বছরের মালিকানাধীন বৈধ সম্পত্তিটুকু কোন ঝামেলা ছাড়াই ভোগ দখল করতে পারেন।

এ সময় সংবাদ সম্মেলনে তাদের সাথে প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায় এর উত্তম শীলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • 33
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ