সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী - APSNews24.Com

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে চলছে ভোটের নানা রকম সমীকরণ। পাশাপাশি পাল্লা দিয়ে চলছে সম্ভাব্য প্রার্থীদেরও মাঠে-ঘাটে, হাট-বাজারে গণসংযোগ । বিশেষ করে রামজীবন ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট নিয়ে মানুষজনের মাঝে আনাগোনা চলছে । এই ইউনিয়নের সর্বত্র ভোটার ও প্রার্থীদের মধ্যে সেতুবন্ধন চোখে পড়ার মত।

এরমধ্যে উত্তর বেকাটারী গ্রামের মৃত শাকিম উদ্দিন ব্যাপারীর ছেলে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট পাট ব্যবসায়ী মোঃ হাবিজার রহমান ব্যাপারী অন্যতম ।

তিনি এ প্রতিনিধিকে জানান, রামজীবন ইউনিয়নকে নিয়ে তাঁর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। তিনি বলেন,জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রামজীবন ইউনিয়নকে আমি ভিন্ন আঙ্গিকে গড়ে তুলব। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও প্রত্যয়নসহ সকল প্রকার কাজে সরকারি ফি’র বেশি আদায় করতে দেব না। এছাড়া প্রতিটি নাগরিক সেবার মান নিশ্চিত করব।

হাবিজার ব্যাপারী ২০০৩ সাল হতে ২০১২ সাল পর্যন্ত সুনামের সাথে উত্তর বেকাটারী ওয়াডের ইউপি সদস্যের দায়ীত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে কেয়ারটেকার গভমেন্টের সময় সফলতার সাথে তিনি ৬ মাস রামজীবন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়ীত্ব পালন করেন। সব মিলে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুবিধাজনক স্থানে আছেন বলে জানান।

তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার নিকট দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ