আসাদুজ্জামান আসাদ বিশেষ প্রতিনিধি : যশোর শার্শার বাগআঁচড়া পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ইজিবাইকসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৪ ডিসম্বর সোমবার দুপুরে শার্শার বাগআঁচড়া বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে। আটককৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার দক্ষিন বার পোতা গ্রামের মোঃ ফারুক হোসেন( ২৭) মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ, এস,আই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক অভিযান পরিচালনা করে শার্শার বাগআঁচড়া বসতপুর পাকারাস্তার উপর থেকে ৮০ বোতল ফেন্সিডিল এবং একটি ইজিবাইক সহ তাকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।


