চট্টগ্রামে প্রায় তিন বছর আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন আর পলাতক ছিলেন একজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যডভোকেট এম এ নাসের জানান, ২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার একটি মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় স্কুলপড়ুয়া মেয়েটি।
পরদিন রাতে ওই মাঠের পাশের এক ভবনে মেয়েটির লাশ পান তার মা। পরে তিনি ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন


