সব
facebook apsnews24.com
কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর - APSNews24.Com

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

করোনা মহামারীকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে।

গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক জরিপে এ কথা জানিয়েছে।

জরিপ অনুযায়ী, এ পর্যন্ত সর্বোচ্চ আনুমানিক ২.৪ বিলিয়ন টন নিঃসরণ কমেছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ০.৯ বিলিয়ন টন অথবা ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন নিঃসরণ কমে যায়।

আন্তর্জাতিক গবেষক টিমের রিপোর্টে বলা হয়, জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে চলতি বছরে ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে।

এ বছর সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে (১২ শতাংশ) এবং ইউরোপিয়ান ইউনিয়নে (১১শতাংশ) কার্বন নিঃসরণ কমেছে।

যদিও বেইজিংয়ের অর্থনৈতিক পরাশক্তি হিসেবে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চীনে ২০২০ সালে মাত্র ১.৭ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস পেতে পারে।

বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বড় অংশের অবদান পরিবহন খাতের। এপ্রিলে কভিড-১৯ মহামারীর প্রথম ধাপে যাতায়াত ও পরিবহন অর্ধেকে নেমে আসায় এই নিঃসরণ কমে যায়।

ডিসেম্বর নাগাদ বিমান চলাচল ৪০ শতাংশ কমে যাওয়ায় এবং সড়ক পরিবহন ১০ শতাংশ কমে যাওয়ায় কার্বন নিঃসরণ হ্রাস পায়।

শিল্পকারখানা থেকে মোট বৈশ্বিক নিঃসরণের ২২ শতাংশ হ্রাস পেয়েছে। কড়া লকডাউনের কারণে কিছুকিছু দেশে ৩০ শতাংশ নিঃসরণ হ্রাস পেয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

  • 26
    Shares

আপনার মতামত লিখুন :

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

নেপাল-শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ, বেফাঁস বিপ্লব দেব

নেপাল-শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ, বেফাঁস বিপ্লব দেব

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১০ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১০ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

ট্রাম্পের সীমানা দেয়াল নির্মাণে অর্থায়ন বন্ধ করলেন বাইডেন

ট্রাম্পের সীমানা দেয়াল নির্মাণে অর্থায়ন বন্ধ করলেন বাইডেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ