আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধিঃ :কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নে অস্বচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চন্দনপুর ইউনিয়ন ৪ শত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার চন্দনপুর ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে গরীব, অস্বচ্ছলদের হাতে এসব কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম মনি।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক এস এম ফারুক হোসেন,যুবলীগ নেতা নয়ন হোসেন ও সুধী বৃন্দ।


