আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়া পৌরসভার বিভিন্ন প্রকল্পের ২৪৮৯৬১৭ টাকার কাজের ওপেন লটারী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়। প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লটারী করেন, পৌরসভার (ভারপ্রাপ্ত)মেয়র প্রধান শিক্ষক মোঃ মরিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি কাউন্সিলর এসএম মফিজুল হক,মোঃ রফিকুল ইসলাম,আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন,মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন,লুুৎফুন্ন নেসা, সন্ধ্যা রানী বর্মণ, সচিব তুষার কান্তি দাস,সহকারী প্রকৌশলী ওজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী অসীম চন্দ্র, পৌর কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, ঠিকাদার বৃন্দসহ প্রমূখ।


