আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও সহকারি কমিশনার ভূমি আক্তার হোসেন। কলারোয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরের কাজ পরিদর্শন ও করোনা মোকাবেলায় সচেতনতা কার্যক্রম হিসাবে সকল দপ্তর ও ইউনিয়নে মাস্ক বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারি কমিশনার ভূমি আক্তার আক্তার হোসেন,উপজেলা প,প,কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুসহ প্রমূখ।


