সব
facebook apsnews24.com
উজিরপুরে মুক্তিযোদ্ধা ফলক ও ভবনের ভিত্তি স্থাপনে এমপি শাহে আলম - APSNews24.Com

উজিরপুরে মুক্তিযোদ্ধা ফলক ও ভবনের ভিত্তি স্থাপনে এমপি শাহে আলম

উজিরপুরে মুক্তিযোদ্ধা ফলক  ও ভবনের ভিত্তি স্থাপনে এমপি শাহে আলম

তালহা জাহিদ|| বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে (শিকারপুর ইউনিয়নের ) শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক উম্মোচন ও ইউনিয়ন ভূমি অফিসের নতুন এবং ৮৮ নং মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, উজিরপুর বানারীপাড়ার সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব মোঃ শাহে আলম। এসময়ে তিনি বলেন, বঙ্গবন্ধু’র ডাকে সারা দিয়ে এদেশের দামাল ছেলেরা হাতে অস্ত্র তুলে জীবনকে তুচ্ছ করে যুদ্ধ করে অর্জন করে স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, তাদের বুকের তাজা রক্তের দামে পেয়েছি এই স্বাধীন বাংলা, তাই এই মহান ত্যাগী মানুষদের হৃদয়ে ধারন ও লালন করা প্রত্যেকের দ্বায়িত্ব। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীনতা, আর তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার একজন কর্মী হিসাবে তৃণমূল পর্যায়ে উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতে উন্নয়ন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণীত বিশ্বাস, উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার , বীর মুক্তিযোদ্ধা আউয়াল হাওলাদার, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ জাহিদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান বাদল, সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল, উজিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম রিয়াজ, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক মন্ডলী, অবিভাবকবৃন্দ’সহ প্রমূখ।

  • 77
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ