সব
facebook apsnews24.com
কলারোয়া প্রেসক্লাবে নজরুলের সংবাদ সম্মেলন - APSNews24.Com

কলারোয়া প্রেসক্লাবে নজরুলের সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে নজরুলের সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান আসাদ কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়া প্রেসক্লাবে বুধবার উপজেলার আলাইপুর গ্রামের নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬/১১/২০২০ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি সংবাদ পত্রে “কলারোয়ায় ক্রয়কৃত সম্পত্তির উপর জোর পূর্বক ঘর করেছে প্রতিপক্ষরা” সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের সরলতার সুযোগে আলাইপুর গ্রামের মিজানুর রহমান ও তার সঙ্গীরা আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কলারোয়ার আলাইপুর মৌজার খতিয়ান নং ১০৩৮, দাগ নং ১৫৮২ জমির ৩০ শতক জমিতে আমাদের ভিটাবাড়ি আছে। আমরা মিজানুর রহমানের ক্রয়কৃত কোন জমিতে যায় নাই বা দখল নেওয়ার চেষ্টাও করি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। মিজানুর রহমান আমার পরিবারের কোমলমতি সন্তানদের নামেও মিথ্যা অভিযোগ দিয়ে তাদের শিক্ষা জীবনে ক্ষতি সাধন করছে। তিনি আরও বলেন, রাতের আঁধারে জমি দখলের উদ্দেশ্যে লাঠি, লোহার রড, রামদা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে তাকে উচ্ছেদের চেষ্টা করেছি, তার ও তার স্ত্রীকে মারপিট করেছি, ফিল্মিস্টাইলে সেখানে ঘর তৈরী করেছি, তার বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন করেছি বলে মিজানুর রহমান তার সংবাদ সম্মেলনে যে বক্তব্য প্রদান করেছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, আমরা নই বরং নন জি আর ২৪/২০ নং মামলার আসামি মিজানুর রহমান গং গত ইং ২৬/০৪/২০২০ ও ০১/০৫/২০২০ তারিখে ১৫৮২ দাগে আমার ৩০ শতক জমিতে জোর পূর্বক প্রবেশ করে বাড়ির আধা অংশ ভাংচুর করে। নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সুযোগ্য পুলিশ সুপার এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ