সব
facebook apsnews24.com
সফল মাতা পদক সম্মাননায় ভূষিত পবা'র সাংবাদিক দিনারের মা - APSNews24.Com

সফল মাতা পদক সম্মাননায় ভূষিত পবা’র সাংবাদিক দিনারের মা

সফল মাতা পদক সম্মাননায় ভূষিত পবা’র সাংবাদিক দিনারের মা

জিয়াউল,দিনার,(রাজশাহী ব্যুরো):

বেগম রোকেয়া দিবসে পবায় সফল মাতা হিসেবে (জয়িতা) পদক পেলেন সাংবাদিক মেসবাহউল আলম দিনারের মাতা আলহাজ্ব মিসেস সালমা হক।

জননী হিসেবে তিনি ৬(ছয়) সন্তানের সবাইকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এবং ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তাঁর সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সহ ৪ (চার) সন্তান সরকারি ও ২ (দুই) সন্তান বেসরকারি চাকুরির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারায় তাঁকে সম্বর্ধিত করা হয়। আলহাজ্ব মিসেস সালমা হক দারুশা এলাকায় ডাক্তার মোজাম্মেল হকের স্ত্রী।

বিভিন্ন পর্যায়ে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য পবা উপজেলায় আরও ৪জন সফল নারীকে সম্বর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী রেনুকা বেগম (বড়গাছি), শিক্ষা ও চাকুরীতে তানিয়া সুলতানা (কাটাখালি), সমাজ উন্নয়নে ক্রিস্টিনা বিশ্বাস (হড়গ্রাম)। নির্যাতনের শিকার আরিফা খাতুন জেরিন (হরিয়ান)।

শিক্ষা অফিসার রোজি আক্তারের সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানার সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ আরজিয়া বেগম (উপজেলা ভারপ্রাপ্ত চেয়াম্যান), ওয়াজেদ আলী খান (ভাইস চেয়ারম্যান), শহিদ আলী রেজা (যুব উন্নয়ন কর্মকর্তা), মেহেদী হাসান (জেলা কর্মকর্তা, ব্র্যাক) প্রমূখ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ