সব
facebook apsnews24.com
উজিরপুর নির্বাচনে আ'লীগের ৯ ওর্য়াডে কমিটি গঠন - APSNews24.Com

উজিরপুর নির্বাচনে আ’লীগের ৯ ওর্য়াডে কমিটি গঠন

উজিরপুর  নির্বাচনে আ’লীগের ৯ ওর্য়াডে কমিটি গঠন

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে চায়ের দোকান সহ সব মহলেই ব্যাপক আলোচনা। আসন্ন ২৮ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী মাঠ। গম গম করছে পৌর এলাকার পাড়া মহল্লা গুলো। তবে নির্বাচনী মাঠ জরীপ করে দেখা যায় আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি জনমতে মুখে মুখে।

এরই মধ্যে শেষ হলো আওয়ামী লীগের নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি’র পক্ষে মোট ৯টি ওর্য়াডের কেন্দ্র কমিটি গঠন। গত ৭ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় ৩ নং ওর্য়াড ( উত্তর রাখাল পাড়া) দ্বলীপ সিকদার’কে আহবায়ক, নূরে আলম বেপারি’কে সদস্য সচিব করে এবং সন্ধ্যা ৬টায় ৭ নং ওর্য়াড ( রশিদ মোল্লার বাড়ি) ওর্য়াড আ’লীগের সভাপতি আবুল কালাম হাওলাদার ‘কে আহবায়ক, একক প্রার্থী হিসাবে কাউন্সিলর নির্বাচিত ও পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রিপন মোল্লা’কে সদস্য সচিব করে কেন্দ্র পরিচালনা কমিটি করা হয়।

গতকাল ৮ ডিসেম্বর ৫ নং ওর্য়াড ( আওয়ামী লীগ অফিসে) ও ৬ নং ওর্য়াডে ( কমলাপুর) কমিটি গঠনের মাধ্যমে শেষ হলো মোট ৯টি ওর্য়াডে কেন্দ্র কমিটি গঠন।

উজিরপুর ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি আনিছুর রহমান নয়ন ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও ৬ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার এর সঞ্চালনায় পৃথক পৃথক ভাবে সভায় ওর্য়াড কেন্দ্র কমিটি গঠন করা হয়।

এসময়ে উপস্থিতি ছিলেন, বরিশাল জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। তিনি বলেন, “গিয়াস উদ্দিন বেপারি’র কোন কলঙ্ক নেই, তার জন্য আপনাদের কখনো ছোট হতে হয়নি বরং আপনাদের মুখ উজ্জ্বল হয়েছে, তাই তাকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে, যেন এই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

এসময়ে উপস্থিতি সকলের কাছে নিজ গুনে ক্ষমা চাইলেন মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি, তিনি বলেন, আমি ভূলের উর্ধে নয়, মানুষ মাত্র ভূল হতে পারে, বিগত দিনে পৌরসভা চালাতে গিয়ে আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। এই বলে, নৌকায় ভোট চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওর্য়াস পাটির সাধারণ সম্পাদক সীমা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, উজিরপুর আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

সেসময় উপস্থিত সকল নেত্রীবৃন্দ আ’লীগ মনোনীত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত, দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনীত , বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস’র ও বর্তমান এমপি আলহাজ্ব মোঃ শাহে আলম’র আর্শিবাদ পুষ্ট, উপজেলা আওয়ামী লীগ ও উজিরপুর পৌরবাসীর ভালোবাসা ভালোলাগার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি ‘র পক্ষে নৌকায় ভোট চান।

  • 38
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ