তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী হাবিবপুর শিক্ষা কমপ্লেক্সের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ও হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম।
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম বলেন, “এসমস্ত কৃতিত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার, উনার চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করছি, যাতে করে এই দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়া যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা শেখ হাসিনার কর্মী হিসাবে কাজ করি, যারা আওয়ামী লীগের কর্মী হিসাবে দাবি করি, তারা বিশ্বাস করি আগামী ২০২১ সালে এদেশ হবে মধ্য আয়ের দেশ, ২০৪১ সালে এদেশ হবে পৃথিবীর মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ। সে দেশ গড়ার জন্য সবার আগে দরকার আমাদের উন্নত সমৃদ্ধ শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করে মানুষ নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারে।” এছাড়াও তিনি আরও বলেন, আগামীতে ঐতিহ্যবাহী হাবিবপুর শিক্ষা কমপ্লেক্সের উন্নয়নে বিশেষ খেয়াল রাখবেন।
এসময়ে সভায় সভাপতিত্ব করেন হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল। তিনি বলেন, “আমাদের সৌভাগ্য, বর্তমান এমপি মহোদয় নির্বাচীত হওয়ার পরেই তার নজরটাই হচ্ছে উন্নয়ন মূলক, বিশেষ করে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাপনার উপরে, সেই আলোকে নিজস্ব উদ্যোগে সামান্য অনুরোধের মাধ্যমে আমাদের এই হাবিবপুর ক্যাম্পাসে দুটি প্রতিষ্ঠানে দুটি ভবনের ব্যবস্থা করেছেন, আসস্থ করেছেন প্রাথমিক বিদ্যালয়’কে আসস্থ করেছেন কলেজ’কে, আমরা সবিনয়ে তার প্রতি কৃতজ্ঞত।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম জামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, ওটরা ইউনিয়নের কৃতিসন্তান অত্র ক্যাম্পাসের কৃতিছাত্র (জেলা জজ খুলনা) এম এ আউয়াল, বরিশাল শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তরের সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ সালমান রেজা, ওটারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ হারুন মুন্সি, সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল সরদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ সালাউদ্দিন সেলিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবঃ প্রিন্সিপাল অফিসার ফারুক মোজাম্মেল হক।
সেসময়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয় লাল ঘোষ এবং হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
সেসময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আগবর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মহিউদ্দিন আকন, ওটরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাসেল বেপারি, শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমূখ।


