সব
facebook apsnews24.com
ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো - APSNews24.Com

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

কোর্ট প্রতিবেদক:  সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি  ৪ দিন কমানোর সিন্ধান্ত নিয়েছে ফুলকোর্ট সভা।   জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে  মার্চ মাসের অবকাশকালীন ছুটি চার দিন কমানো হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে সভার একাধিক সুত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

বৈঠক সুত্রগুলো জানায়, সরকারি ছুটি বাদ দিয়ে বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬৩ টি দিন। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটির মধ্যে ১৪,১৫,১৬ ও ১৮ মার্চ অবকাশকালীন ছুটি কমানো হয়েছে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্ট খোলা থাকবে।

সুত্র জানায়, ফুলকোর্ট সভা সহকারি জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদন দিয়েছে। ফৌজদারি মামলা থাকার পরও তথ্য গোপন করে চাকরিতে যোগদান করার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এছাড়া ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারকের পদোন্নতির সিন্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে সুত্র জানিয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

আলজাজিরার সম্প্রচার বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরির মতামত

আলজাজিরার সম্প্রচার বন্ধে রিট: ৬ অ্যামিকাস কিউরির মতামত

প্রাণনাশের হুমকির অভিযোগে কাদের মির্জার জিডি

প্রাণনাশের হুমকির অভিযোগে কাদের মির্জার জিডি

মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের করলে যে সকল আইনে শাস্তি হতে পারে

মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের করলে যে সকল আইনে শাস্তি হতে পারে

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৯ জন রিমান্ডে

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৯ জন রিমান্ডে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ