সব
facebook apsnews24.com
বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা - APSNews24.Com

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

ইবি প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি। সোমবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করে তারা।

এসময় প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম ও সম্পাদক তারিকুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি এ আর রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, কোষাধ্যক্ষ আহসান নাঈম, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব, কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ, শাহাদাত তিমির, মুনজুরুল ইসলাম নাহিদ এবং আদিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক যুগান্তর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম সভাপতি এবং বাংলানিউজ২৪.কম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ