সব
facebook apsnews24.com
২কেজি গাঁজাসহ কেঁড়াগাছির মাদক ব্যবসায়ী শরিফুল গ্রেফতার - APSNews24.Com

২কেজি গাঁজাসহ কেঁড়াগাছির মাদক ব্যবসায়ী শরিফুল গ্রেফতার

২কেজি গাঁজাসহ কেঁড়াগাছির মাদক ব্যবসায়ী শরিফুল গ্রেফতার

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কলারোয়ার কেড়াগাছির কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক ও আব্দুল ওহাবের পুত্র শরিফুল ( ২৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ।

র‌্যাব- ৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গত রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার ছয়ঘরিয়া মেইন রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক শরিফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।

এ সময় তার সাথে থাকা একটি এপাচি ১৬০ সিসি মোটরসাইকেল ও ১ টি ভূয়া সাংবাদিক পরিচয় পত্র জব্দ করা হয় এ ব্যাপারে তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা নং-১১, তারিখ ০৭/১২/২০২০ ইং। ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ( ১) টেবিল ১৯(ক) দায়ের করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, এই কুখ্যাত মাদক ব্যবসায়ী শরিফুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কলারোয়ার সীমান্তবর্তী কেড়াগাছি সোনাবাড়িয়া ও চন্দনপুর এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। কিছুদিন আগে বিজিবি’র হাতে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়। এর কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে আবারও শুরু করে চিরায়ত মাদক ব্যবসা শুরু করে।

তার এই মাদক ব্যবসায় বিরোধিতা করলে সংবাদ প্রকাশ করে মানহানি করার হুমকি সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে জীবন নাশের পরিকল্পনা করে। মাদকের ভয়ঙ্কর ছোবলে যুব সমাজকে ধ্বংস করার প্রচেষ্টা কারী কথিত ভূয়া সাংবাদিক শরিফুল গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড় । গরু- ছাগল জবাই করে জন্মদিনের অনুষ্ঠান পালন, মোটরসাইকেলে দাম্ভিকতার চাল চলনে প্রকাশ পায় তার আয়েশী জীবনযাত্রার মান ।

কলারোয়া কিছু সংবাদ কর্মীর যোগসাজশে শরিফুলের মতো মাদক ব্যবসায়ীরা বীরদর্পে এমন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করে আসছে বলে এলাকাবাসীরা জানিয়েছে ।

কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক শরিফুল ইসলামের স্থায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ