সব
facebook apsnews24.com
স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ - APSNews24.Com

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ অসমাপ্ত স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণসহ পর্যায়ক্রমে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে এবং সামনে আগুন জ্বেলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলে এই বিক্ষোভ। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আগামী রোববার ইউজিসির সাথে সকল উপাচার্যদের বৈঠক আছে। সেখানে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন হবে আর যদি নাও আসে তবে জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে বিশ্ববিদ্যালয় তার নিজের মতো করে পরীক্ষা গ্রহণের দিকে যাবে।
উপাচার্যের বক্তব্যে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তা মেনে নিয়ে আরো সাত (৭) দিনের সময় বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে তা বাস্তবায়নের দিকে এগোতে হবে। নতুবা কঠোর আদোলনে যাবে শিক্ষার্থীরা তখন কথা দিয়ে আর কাজ হবে না।

প্রসঙ্গত, করোনাকালীন সরকারি ছুটির সাথে আগের সেশনজটের কারণে বেশিরভাগ বিভাগে তীব্র সেশনজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অন্যতম অন্য দাবিগুলোর মধ্যে একটি- আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষাসহ সরকারি চাকরির পরীক্ষায় যেন শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ