সব
facebook apsnews24.com
সাতক্ষীরায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে হাকীম মহিদুল নিহত - APSNews24.Com

সাতক্ষীরায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে হাকীম মহিদুল নিহত

সাতক্ষীরায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে হাকীম মহিদুল নিহত

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকায় পিকআপের ধাক্কায় মহিদুল ইসলাম (৩০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটা থানার বাইগুনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মহিদুল ইসলাম সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। এছাড়া একটি হারবাল কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, মাছবাহী একটি পিকআপ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে আসছিল। একই পথে মোটরসাইকেল যোগে পাটকেলঘাটা আসছিলেন মহিদুল। বাইগুনি মোড় থেকে মাছবাহী পিকআপটি সামনে যাওয়ার সময় দ্রুতগতিতে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মহিদুল ইসলাম।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ