সব
facebook apsnews24.com
উজিরপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মানববন্ধন - APSNews24.Com

উজিরপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মানববন্ধন

উজিরপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ‘কমলা রঙের বিশ্বে নারী-বাধার পথ দেবেই পাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বেলা এগারটায় ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় বিআরডিবির’র হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন হাওলাদার।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার, বীর মুক্তযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, ইউপি সদস্য মাহামুদা বেগম।

বক্তব্য রাখেন, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, ইউপি সদস্য চন্দ্র শেখর মিস্ত্রী, এইড’র উজিরপুর উপজেলা সমন্বয়কারী জয়দেব চক্রবর্তী, শিক্ষক নমিতা সিকদার মালা, সুলতা রানী প্রমুখ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ