সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে সরাসরি অংশ নেয় দুইজন - APSNews24.Com

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে সরাসরি অংশ নেয় দুইজন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে সরাসরি অংশ নেয় দুইজন

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

ফুটেজে দেখা গেছে, রাত ২ টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ শহরের বেশ কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। এরপর ফুটেজ যাচাই করে কারা এ ঘটনায় অংশ নিয়েছিল তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে। এদিকে রোববার সকাল ১১টার দিকে জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করা প্রয়োজন সব করছে পুলিশ। তিনি বলেন, ভালো খবর আছে, তবে সেটা পরে জানানো হবে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ