সব
facebook apsnews24.com
গৌরনদীতে মাস্ক পরিধান নিশ্চিতে অভিযান। - APSNews24.Com

গৌরনদীতে মাস্ক পরিধান নিশ্চিতে অভিযান।

গৌরনদীতে মাস্ক পরিধান নিশ্চিতে অভিযান।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে জনগনকে আরও দায়িত্বশীল করার উদ্দেশ্যে বরিশাল জেলার গৌরনদীতে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও মাস্ক ব্যবহারে সচেতনতার নিশ্চিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার গৌরনদী বাসষ্টান্ডে আগত পথচারীদের মাঝে মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ফ্রি মাস্ক বিতরন করা হয়। অধিকন্তু মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ৩ জন পথচারী ও এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, করোনায় দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে সকলকেই মাস্ক পরিধান করতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করি, করোনা ভাইরাস থেকে নিজেও বাঁচি অন্যকে বাঁচতে সহযোগিতা করি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ