সব
facebook apsnews24.com
ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত - APSNews24.Com

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে পেনসিলভানিয়ায় জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা ঠেকাতে করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের একটি আপিল খারিজ করে দিয়েছে অঙ্গরাজ্যটির আদালত।

গত সপ্তাহেই ট্রাম্পকে হতাশ করে পেনসিলভানিয়ার আদালত। ডাকযোগে দেওয়া লাখ লাখ ভোট বাতিল করতে তার প্রচারণা শিবিরের করা আবেদন আদালত নাকচ করে দেয়।

পরবর্তীতে আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে তিন বিচারকের একটি প্যানেল সেটি খারিজ করে দেয়। আদালত জানায়, অভিযোগের স্বপক্ষে ট্রাম্প শিবির সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি।

২০১৬ সালে দখলে নেয়া ডেমোক্র্যাট অঙ্গরাজ্যটিতে হেরে যাওয়া ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনে।

এর আগেও বড় ধরনের কারচুপি হয়েছে এমন প্রমাণ হাজির করতে ব্যর্থ হয় ট্রাম্প শিবির। গত শনিবার এই আবেদন নাকচ করে দেন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট জাজ ম্যাথু ব্রান।

আদেশে তিনি লিখেন, ‘কোনো ধরনের মেরিট ছাড়াই দুর্বল আইনি যুক্তি এবং কাল্পনিক অভিযোগ থেকে আদালতে বিষয়টি উত্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই যুক্তরাষ্ট্রে একজন ভোটারকেও তার অধিকার বঞ্চিত করার সুযোগ নেই, সেখানে দেশটির ষষ্ঠ জনবহুল অঙ্গরাজ্যের সব ভোটারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তো দূরের কথা।’

এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নে হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত দিলেও একদিন পর আবার নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন ট্রাম্প।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

টিকা কেলেঙ্কারি: পেরুতে স্বাস্থ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী মহাপরিচালক

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী

নেপাল-শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ, বেফাঁস বিপ্লব দেব

নেপাল-শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ, বেফাঁস বিপ্লব দেব

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১০ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১০ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন

ট্রাম্পের সীমানা দেয়াল নির্মাণে অর্থায়ন বন্ধ করলেন বাইডেন

ট্রাম্পের সীমানা দেয়াল নির্মাণে অর্থায়ন বন্ধ করলেন বাইডেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ