সব
facebook apsnews24.com
অল্পের জন্য বেঁচে গেলেন ৫ বিচারক, আহত ৭! - APSNews24.Com

অল্পের জন্য বেঁচে গেলেন ৫ বিচারক, আহত ৭!

অল্পের জন্য বেঁচে গেলেন ৫ বিচারক, আহত ৭!

তালহা জাহিদঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ বিচারকসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. ইউসুফ হোসেন (৫০), সহকারী জজ মো. হুমায়ূন কবির (৩৮), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুণ্ডু (৩৮), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর (৩৯), সহকারী জজ নাজমুল কবির (৩৫), গাড়ি চালক শিব চন্দ্র (৪৫) ও গানম্যান মো. কাওসার (৩৫)।

এদের মধ্যে গুরুতর আহত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. ইউসুফ হোসের ও গাড়ি চালক শিব চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক।

গোপালগঞ্জ সিজিএম কোর্টের বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, বিচারকরা অফিসিয়াল মাইক্রোবাসে মধ্যাহ্নভোজ শেষে অফিসে আসার সময় ঘটনাস্থলে পৌঁছালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ বিচারকসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত বিচারকদের হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে একজন বিচারক ও গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক। গাড়িক চালক শিব চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অপর পাঁচজন আশঙ্কামুক্ত রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর মো. রুস্তম আলী বলেন, বিচারকদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলায় এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ বিচারকসহ সাতজন আহত হন।

  • 114
    Shares

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ