সব
facebook apsnews24.com
তৃতীয় লিঙ্গের মানুষ সমান সম্পত্তি পেতে প্রধানমন্ত্রী নির্দেশ - APSNews24.Com

তৃতীয় লিঙ্গের মানুষ সমান সম্পত্তি পেতে প্রধানমন্ত্রী নির্দেশ

তৃতীয় লিঙ্গের মানুষ সমান সম্পত্তি  পেতে প্রধানমন্ত্রী নির্দেশ

তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) বাবা-মায়ের সম্পত্তি থেকে যেন সমান ভাগ পায়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা (হিজড়া) যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পান সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দেখব তারা যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন।’ প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন। কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কীভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, যাতে কেউ বঞ্চিত না হন।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ