সব
facebook apsnews24.com
‘বার কাউন্সিলের উচিত বিপদে আইনজীবীদের পাশে দাঁড়ানো’ - APSNews24.Com

‘বার কাউন্সিলের উচিত বিপদে আইনজীবীদের পাশে দাঁড়ানো’

‘বার কাউন্সিলের উচিত বিপদে আইনজীবীদের পাশে দাঁড়ানো’

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবেলায় দেশের সব আইনজীবী সমিতির (বার) নবীন ও সমস্যাগ্রস্ত আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ ফান্ড থেকে অনুদান দেয়ার দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, করোনাভাইরাসে কার্যত পুরো দেশ লকডাউন হয়ে গেছে এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সকল আদালতের কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় দেশের সকল বারে যেসব আইনজীবী অর্থনৈতিক দূরাবস্থার মধ্যে পড়েছেন তাদের এককালীন অনুদান দেয়ার জন্য বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমি যখন বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ছিলাম তখন বিভিন্ন দুর্যোগের সময় আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে অনুদান দিয়েছি। বার কাউন্সিলের একটি রিলিফ ফান্ড রয়েছে। এছাড়া বার কাউন্সিল ইচ্ছা করলে আইনজীবীদের কাছ থেকে এককালীন অর্থ গ্রহণ করে নবীন ও সমস্যাগ্রস্ত আইনজীবীদের এই দুর্যোগের মুহূর্তে এককালীন সহায়তা দিতে পারেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে স্থবির হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালত দীর্ঘ বন্ধের মুখে পড়েছে। এতে নবীন আইনজীবীরা অর্থনৈতিক অসুবিধার মধ্যে রয়েছেন। এজন্য আমরা চাই, দেশের বিভিন্ন বারে অনুদান দেয়া হোক।

এক্ষেত্রে কাদের অনুদান দেয়া প্রয়োজন তা প্রতিটি আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য ঠিক করে দিতে পারেন বলেও বিবৃতিতে পরামর্শ দেওয়া হয়েছে।

(এপিএসস/০৮এপ্রিল/এটিএমআই)

  • 31
    Shares

আপনার মতামত লিখুন :

বিজ্ঞ আইনজীবী এবং বহু আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক ‘সিরাজ প্রামাণিক’ এর শুভ জন্মদিন আজ

বিজ্ঞ আইনজীবী এবং বহু আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক ‘সিরাজ প্রামাণিক’ এর শুভ জন্মদিন আজ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

ধর্ষনের পক্ষে অবস্থান: হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনী নোটিশ।

ধর্ষনের পক্ষে অবস্থান: হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনী নোটিশ।

অগ্রক্রয়ের অধিকার এবং প্রাসঙ্গিক ভাবনা

অগ্রক্রয়ের অধিকার এবং প্রাসঙ্গিক ভাবনা

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত আইনজীবী ইশরাত হাসান

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত আইনজীবী ইশরাত হাসান

২৬ সেপ্টেম্বর বার পরীক্ষা হবে তো?

২৬ সেপ্টেম্বর বার পরীক্ষা হবে তো?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ