সব
facebook apsnews24.com
ইবিসাসের নতুন নেতৃত্বে যারা - APSNews24.Com

ইবিসাসের নতুন নেতৃত্বে যারা

ইবিসাসের নতুন নেতৃত্বে যারা

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রেসকর্ণারে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান। এর আগে বেলা ১১টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভ (বাংলাদেশ পোস্ট), সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনি (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম (যায়যায়দিন), অর্থ-সম্পাদক ইমানুল সোহান (দেশ রুপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (নিউ নেশন), কার্যনির্বাহী সম্পাদক তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।

পরে দুপুর ২টার দিকে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষক ও প্রক্টর পরেশ চন্দ্র বর্মণ, সহকারী নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক এবং সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি ইমরান শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

নারায়ণগঞ্জ রুপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশ’র যাত্রা শুরু

নারায়ণগঞ্জ রুপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশ’র যাত্রা শুরু

চাল ও ভোজ্য তেলের বাজারে চলছে তেলেসমাতি : ন্যাপ

চাল ও ভোজ্য তেলের বাজারে চলছে তেলেসমাতি : ন্যাপ

ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন

ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ