সব
facebook apsnews24.com
বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১, রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের - APSNews24.Com

বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১, রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের

বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১, রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ