সব
facebook apsnews24.com
জর্জিয়া ও নেভাদায় জয় কার? - APSNews24.Com

জর্জিয়া ও নেভাদায় জয় কার?

জর্জিয়া ও নেভাদায় জয় কার?

নির্বাচনের একদিন পার হয়ে গেলেও এখনো জানা যায়নি কে হচ্ছেন আগামী চার বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট। তবে ২৬৪টি ইলেকটোরাল ভোট জিতে জয়ের বন্দরের খুব কাছাকাছি অবস্থান করছেন ড্যামোক্রেটের জো বাইডেন।

অন্যদিকে ২১৪ টি ইলেকটোরাল ভোট নিয়ে পিছিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এগুলোর ফল প্রকাশ হলে সার্বিক চিত্র পাল্টে যেতে পারে। এমন দুটি রাজ্য হলো জর্জিয়া ও নেভাদা। যেখানে যথাক্রমে ১৬টি ও ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। যেখানের যে কোনো একটি রাজ্যে জিতলেই নিশ্চিত হবে বাইডেনের জয়। অন্যদিকে ম্যাজিক ফিগার ২৭০ কে ছুতে হলে বাকি পাচঁটি অঙ্গরাজ্যের সবকটিতে জিততে হবে ট্রাম্পকে।

ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে, জর্জিয়াতে ৯৮ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ৪৯.৬২ শতাংশ ভোট। সংখ্যার বিচারে ২৪ লাখ ৩০ হাজার ১৫৬। অন্যদিকে বাইডেনের ভোট ৪৯.১৫ শতাংশ। সংখ্যার বিচারে যা ২৪ লাখ ৭ হাজার ৫৮৯ ভোট। ফক্স নিউজের বিশ্লেষণ বলছে, গত তিনবারের নির্বাচনেই জর্জিয়ায় জয় পেয়েছে রিপাবলিকানরা।

অন্যদিকে নেভাদা রাজ্যে ৪৯.৩ শতাংশ ভোট এগিয়ে আছেন বাইডেন। তিনি পেয়েছেন পাচঁ লক্ষ ৮৮ হাজার ২৫২ ভোট। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪৮.৭ শতাংশ। তার ভোট সংখ্যা পাচঁ লক্ষ ৮০ হাজার ৬০৫। অঞ্চলটিতে ৮৫ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। এর আগে গত তিন নির্বাচনে নেভাদায় জয়ী হয়েছিল ড্যামোক্রেট।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বিবিসি নিষিদ্ধ করল চীন

বিবিসি নিষিদ্ধ করল চীন

করোনার সংক্রমণ স্থিতিশীল হলেও কমছে না মৃত্যু

করোনার সংক্রমণ স্থিতিশীল হলেও কমছে না মৃত্যু

অবশেষে শি জিনপিং-কে ফোন করলেন বাইডেন

অবশেষে শি জিনপিং-কে ফোন করলেন বাইডেন

মদিনায় আগুন, দুই ভাইসহ ৭ বাংলাদেশির মৃত্যু

মদিনায় আগুন, দুই ভাইসহ ৭ বাংলাদেশির মৃত্যু

ট্রাম্পের অভিশংসনের শুনানি চলতি সপ্তাহে

ট্রাম্পের অভিশংসনের শুনানি চলতি সপ্তাহে

তুরস্কে সেক্যুলার দুর্গে ভাঙ্গন, ২০২৩ এ আবারো এরদোয়ান?

তুরস্কে সেক্যুলার দুর্গে ভাঙ্গন, ২০২৩ এ আবারো এরদোয়ান?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ