সব
facebook apsnews24.com
হাইকোর্টেও ডা. সাবরিনার জামিন আবেদন খারিজ - APSNews24.Com

হাইকোর্টেও ডা. সাবরিনার জামিন আবেদন খারিজ

হাইকোর্টেও ডা. সাবরিনার জামিন আবেদন খারিজ

করোনাভাইরাসে ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগের মামলায় জেকেজি হেলথকেয়ারের কথিত চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। তিনি জানান, করোনার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগের এ মামলায় গত ১৫ অক্টোবর বিচারিক আদালতে ডা. সাবরিনার জামিনের আবেদন খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে তিনি আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।

করোনার ভুয়া রিপোর্ট দানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন। করোনার ভুয়া রিপোর্টের অভিযোগে মামলার পর সাবরিনাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব পায় ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ার।

অভিযোগ উঠে, রোগীদের পরীক্ষা না করে ভুয়া সনদ দেয় জেকেজি। ২৩ জুন  আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গত ১২ জুলাই সাবরিনা গ্রেপ্তার হন। সাবরিনা-আরিফুল ছাড়াও এ মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গত ২০ আগস্ট বিচারিক আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হয়। মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ