সব
facebook apsnews24.com
ধর্ম অবমাননা: ইবি ছাত্রের বিরুদ্ধে তদন্ত কমিটি - APSNews24.Com

ধর্ম অবমাননা: ইবি ছাত্রের বিরুদ্ধে তদন্ত কমিটি

ধর্ম অবমাননা: ইবি ছাত্রের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল হাদীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) পবিত্র মক্কা শরীফ ও জমজম কূপকে তাচ্ছিল্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন হাদী।

এ ঘটনায় ওই ছাত্রের সহপাঠীরাসহ অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায়। পরে গত শনিবার (৩১ অক্টোবর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সুপারিশ করে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছে বিভাগ।

এবিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করতে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এতে কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরওয়ার মোর্শেদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলী এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

জানা গেছে, সাইফুল্লাহ আল হাদী মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিভিন্ন পোস্ট ও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তার একাধিক সহপাঠী। ঈদের কোরবানীকে ধর্মের নামে অন্ধবিশ্বাসে প্রকাশ্য বলিদান ও রক্তারক্তির খেলা বলেও কটূক্তি করে তিনি। বিভিন্ন পোস্টে বিতর্কের জন্ম দিলেই পোস্ট সরিয়ে নিতেন ওই শিক্ষার্থী। একই অভিযোগে আলিমে (এইচএসসি সমমান) থাকা অবস্থায় মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছিল ওই বলেও জানা গেছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার বিষয়ক সেমিনার

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইউজিসির শিক্ষাঋণ পাচ্ছে ইবির ৫৬৮ শিক্ষার্থী

ইউজিসির শিক্ষাঋণ পাচ্ছে ইবির ৫৬৮ শিক্ষার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ