সব
facebook apsnews24.com
একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী - APSNews24.Com

একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ উন্নয়নের গতি পছন্দ হয় না বলেই একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মহলটি সরকারের সমালোচনা করছে বলে জানান তিনি।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন।

‘উন্নয়নের গতি পছন্দ হয় না বলেই একটি মহল দেশে সংঘাত সৃষ্টির অপচেষ্টা করছে মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশ সামনের দিকে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়। এটা তো আমরা বুঝি। সামনে এগোতে গেলেই এই শ্রেণির মানুষদের খুব কষ্ট হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। তাদের যত কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না। কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল করতে পারে না, তখনই সমালোচনামুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ এখন একটি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ