সব
facebook apsnews24.com
ফের ছুটি বাড়ালো ইবি, চলবে ভার্চুয়াল কার্যক্রম - APSNews24.Com

ফের ছুটি বাড়ালো ইবি, চলবে ভার্চুয়াল কার্যক্রম

ফের ছুটি বাড়ালো ইবি, চলবে ভার্চুয়াল কার্যক্রম

ইবি প্রতিনিধি-
করোনা সংক্রমণ রোধে সরকারি সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি বাড়িয়েছে প্রশাসন। তবে এসময় ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম চলবে এবং সীমিত আকারে জরুরী সেবাসমূহ চালু থাকবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের প্রকোপ না কমায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রেরিত চিঠির প্রেক্ষিতে ৩১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অফিসসমূহের ছুটি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া বিভাগীয় ও প্রশাসনিক জরুরী কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে।

এছাড়া মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। করােনা পরিস্থিতি সংক্রান্ত যেকোন প্রয়ােজনে ‘ইবি করােনা প্রতিরােধ সেল’ এর সঙ্গে যােগাযোগ করতে বলা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

জাককানইবিতে উইমেন পিস ক্যাফের সভাপতি -মেশকাতুল, সম্পাদক-জাকিয়া

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবিতে চুরি করতে এসে কিশোর আটক!

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইবিতে আন্তর্জাতিক মানবিক আইনের বিশ্লেষণমূলক সেমিনার

ইউজিসির শিক্ষাঋণ পাচ্ছে ইবির ৫৬৮ শিক্ষার্থী

ইউজিসির শিক্ষাঋণ পাচ্ছে ইবির ৫৬৮ শিক্ষার্থী

গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়াসহ ঢাবি তিন শিক্ষকের পদাবনতি

গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়াসহ ঢাবি তিন শিক্ষকের পদাবনতি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ