তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বেলী ব্রীজের উপরে আজ ১ নভেম্বর রবিবার বলা ১১ টার দিকে বরিশাল টু বানারীপাড়া লোকাল বাসের চাপায় স্থানীয় সংগ্রামপুর গ্রামের গনি সরদার( ৮০) নামে একজন নিহত হন। একই সময় পাশ্ববর্তী বিমানবন্দর থানার চন্দপাড়া গ্রামের পুজা(১৬) নামে এক কিশোরী গুরুত্বর আহত হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ( বরিশাল ব ০৫-০০৭৫) নাম্বারের বরিশাল টু বানারীপাড়া লাইনের বাস বেলা আনুমানিক ১১ টার দিকে বানারীপাড়া থেকে যাত্রীসহ বরিশাল যাওয়ার পথে গুঠিয়া বেইলী ব্রিজে তরি গরি করে বেপরোয়া ভাবে উঠে চাপা দেয় আশি বছরের বৃদ্ধা গনি সরদার ও ১৬ বছরের কিশোরী পুজা’কে।
এসময়ে স্থানীয় লোকজনের সহায়তায় গনি সরদার ও পুজা’কে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে, গনি সরদার চিকিৎসারধীন অবস্থায় মারা যান, এবং বর্তমানে পুজা চিকিৎসাধীন কিন্তু অবস্থার বেগতীক। অন্যদিকে এঘটনা ঘটিয়ে বাস চালক ও সহযোগী বাস থামিয়ে পালিয়ে যায়। এমন সংবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে।
এব্যাপারে গুঠিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিন সংবাদ পাওয়া মাত্র সঙ্গিয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু রাস্তায় যান চলাচল এখনও বন্ধ আছে বলে জানান তিনি।


