সব
facebook apsnews24.com
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ - APSNews24.Com

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

তালহা জাহিদঃ বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির পক্ষ থেকে ৩১ অক্টোবর শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বাংঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’এর সমাধিতে পুষ্প অর্পণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গ্রহ, আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় পুষ্পস্তবক অর্পণ ছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সকল নেত্রীবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু।

সেসময় উপস্থিত ছিলেন বরিশাল উজিরপুরের শিকারপুর ইউনিয়নের কৃতিসন্তান কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আরিফুল ইসলাম সানি। মুঠোফোনে তার সাথে কথা হলে তিনি বলেন, সেবা শান্তি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমি স্বেচ্ছাসেবক লীগের একজন ক্ষুদ্র কর্মী, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ মেহেরবানীতে ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম’এর একজন কর্মী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব সর্বত্র পালন করবো। তাই আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি, আমাদের বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও শপথ বাক্য পাঠ করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের জন্য জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি।

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জ রামজীবনে জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

সুন্দরগঞ্জে আ”লীগের বর্ধিত সভা অনুষ্টিত

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি ও গুনীজন সম্মাননা

নারায়ণগঞ্জ রুপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশ’র যাত্রা শুরু

নারায়ণগঞ্জ রুপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশ’র যাত্রা শুরু

চাল ও ভোজ্য তেলের বাজারে চলছে তেলেসমাতি : ন্যাপ

চাল ও ভোজ্য তেলের বাজারে চলছে তেলেসমাতি : ন্যাপ

ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন

ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ