পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর সকাল ১১টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর সভাপতির মধ্য দিয়ে সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, মহিলা আসন ২৯ কাজী কানিজ সুলতানা ও বিশেষ অতিথি পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সভাপতি কমিউনিটি পুলিশিং, পটুয়াখালী প্রফেসর মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং মোঃ হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তরা বলেন পুলিশ সবই পারে যদি জনগণ সাথে থাকেন তবে আবার পুলিশ কিছুই পারেন না যদি জনগণ পুলিশের পাশে না থাকে।


