সব
facebook apsnews24.com
ফার্মেসিতে যেয়ে যৌন নিপীড়নের শিকার এক সন্তানের জননী, থানায় মামলা। - APSNews24.Com

ফার্মেসিতে যেয়ে যৌন নিপীড়নের শিকার এক সন্তানের জননী, থানায় মামলা।

ফার্মেসিতে যেয়ে যৌন নিপীড়নের শিকার এক সন্তানের জননী, থানায় মামলা।

পটুয়াখালী প্রতি‌নি‌ধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপ‌জেলার দেউ‌লি বাজা‌রে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসি মালিক আলম মীরার হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক সন্তানের জননী। ঘটনার ১০ দিন পর আজ শুক্রবার (৩০ অক্টোবর) ফার্মেসি মালিকের বিরুদ্ধে থানায় মামলা দা‌য়ের করা হ‌লেও আসামি এখনও পলাতক র‌য়েছে। এছাড়া ওই ঘটনার পর থে‌কে ওই ফার্মেসী‌টিও বন্ধ রয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় উপজেলার দেউলি বাজারের লুনা ফার্মেসিতে ঔষধ কিনতে যাবার পর বাজারে লোক সমাগম না থাকার সুযোগ নিয়ে ফার্মেসী মালিক আলম মীরা (৫০) ভুক্তভোগীকে দোকানের মধ্যে জাপটে ধরে যৌন নিপীড়ন চালায়। লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে ওই নারী বাড়ী গিয়ে তার স্বামীকে এ ঘটনা জানান। স্বামী তার পরিবারের সাথে আলাপ আলোচনা করার এক পর্যায় ফার্মেসী মালিক ভিক‌টিমের স্বামীকে দেখে নেয়ার হুমকি দেয়। তারপর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ঘটনার ১০ দিন পর মির্জাগঞ্জ থানায় অভিযুক্ত আলম মীরার বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা দা‌য়ের করে ভুক্তভোগীর পরিবার।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তদন্তের পাশাপাশি আলমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে ফার্মেসি বন্ধ রয়েছে। এ ব্যাপারে ফার্মেসি মা‌লিক আলম মীরার সা‌থে যোগাযোগের চেষ্টা ক‌রেও তা‌কে পাওয়া যায় নি।

  • 43
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ