মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদরের হাট লক্ষীপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এজেন্ট ব্যাংকের নব নির্মিত ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামারপাড়া কলেজের প্রভাষক আকরামুল হক রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গাইবান্ধা শাখার প্রধান ও এভিপি, সিডিসিএস মোহাম্মদ আইয়ুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সর্বানন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান কামরুল, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংকের আইটি অফিসার জাকির হোসেন, মেসার্স ডি কে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী খন্দকার শরিফ মোঃ আরিফ ডিউক, ব্যবসায়ীক আবুল কালাম, নরুল আমিন প্রমূখ। আলোচনা শেষে রামজীবন মাদ্রাসার সহকারী শিক্ষক আবু বক্কর ছিদ্দিক দোয়া পরিচালনা করেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন।


