সুস্থ সবল দেহ আমার,
তবে নয় তা কাজ করবার।
থাকি শুধু দায়িত্বের আসনে বসে,
কাজ করতে হয় তো বসের কথামতে।
হাতে কলম থেকেই কি বা লাভ?
উপরের নির্দেশ মতে লিখতে হয়—
তাতে হয় হোক সর্বনাশ।
আইনের ভাষা আছে মগজে,
তাতে কি লাভ?তা যদি প্রয়োগ হয় না ন্যায় পথে।
থেকে কি লাভ হাতে রিভেলবার?
নির্দেশ ছাড়া অপরাধীর বুকে নয়তো চালাবার।
রক্তের গরম থাকলে কি বা শরীরে?
ভয়!যদি যেতে হয় কবরে।
রাজনীতির পথে গিয়ে কি লাভ আমার,
ধর্ষক আত্মীয়কে বাঁচায় অন্য ভাই আবার।
সরকার হয়েই কি বা লাভ ?
নিজ দলের লোকেরাই করে অপরাধ —–
সাধারণ জনতা হারিয়ে ফ্যালে বিশ্বাস।
কি লাভ হয়ে প্রতিবাদী?
মার খেয়ে কেবিনে শোয়া বাবার চোখে পানি।
কবি হয়েই কি বা লাভ?
লেখা হয় না প্রকাশ —
প্রকাশ করতে টাকার ডাক।
কি লাভ রাজপথে নেমে?
পুলিশের আঘাতে যদি রক্ত ঝড়ে।
কি লাভ সাংবাদিক হয়ে?
আনা খবর যদি পত্রিকায় না ছাপে।
তাই থাক থাক করবো না কিছু,
মাফ করে দিও আমারে—-
আমি বিকলাঙ্গ শিশু।
আল-আমিন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)


